ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পিংনা ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলায় সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে আজ ৫ এপ্রিল সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী  যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।


এ সময় চেয়্যারমান পদপ্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আগামী ইউপি নিবার্চনে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের সহযোগিতা করতে পারি।

তিনি আরও বলেন, "সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন গড়াই লক্ষ্যে"

 
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামী যুবলীগের  লীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল আলম জুবেল সহ পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ads
ads
ads

Our Facebook Page

↑